• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না। চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১ মাধবপুরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ দূর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা বিজয়নগরে স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনওর বিরুদ্ধে বিএনপি ক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত

রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা প্রদান ও তার কর্মীদের মারধরের অভিযোগ এনে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার-কে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা।

এ সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

ঘটনার সময় রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন উত্তেজিত নেতা-কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, আলোচিত সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


More News Of This Category

You cannot copy content of this page