• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১ মাধবপুরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ দূর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা বিজয়নগরে স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনওর বিরুদ্ধে বিএনপি ক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত মাধবপুরে ফুয়াদ হাসান সাকিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাধবপুরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ দূর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত

হীরেশ ভট্টাচার্য্য হিরো, ষ্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার অন্তর্গত কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাছের আড়ৎ গড়ে উঠায় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের সামনে থেকে মাছের আড়ৎটি অপসারনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নানা দাবি করে আসলেও মাছের আড়ৎটি যথাস্থানেই রয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের দূর্গন্ধে এলাকায় বসবাস ও স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া করা খুবই কষ্ট সাদ্য হয়ে পড়েছে। মাছের আড়তের পচা গন্ধের কারণে স্কুলের ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ গড়ে উঠায় বাজারের লোকজন বিদ্যালয়ের অভ্যন্তরে প্রস্রাব-পায়খানা করে পরিবেশ দূষিত করছে। কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত আরা বেগম জানান, ২০/২৫ বছর ধরে বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাছের আড়ৎ থাকায় ছেলে মেয়েরা প্রতিদিন দূগর্ন্ধের সম্মুখিন হচ্ছে। এতে শিক্ষক সহ ছাত্র-ছাত্রীরা অস্বস্থিকর পরিবেশের মধ্যে রয়েছে। এ আড়তটি বিদ্যালয়ের সামনে থেকে অপসারণ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে লেখাপড়া করছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান, লেখাপড়ার সুবিধার্থে মাছের আড়তটি এখান থেকে সরিয়ে খাষ্টিনদীর ব্রীজের নিকট মাছের আড়তের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। আড়ৎটি এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।


More News Of This Category

You cannot copy content of this page