• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম  শিক্ষাবৃত্তির পর এবার অসহায় পরিবারের পাশে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন হুমকি দিয়ে লাভ নেই, হকারদের আমরা ফুটপাতে অ্যালাউ করব না: সিসিক প্রশাসক দূর্গম মদক এলাকায় সড়ক পথের যোগাযোগ স্থাপনে নতুন দিগন্তঃ স্থানীয়দের উচ্ছ্বাস নেত্রকোণায় নবজাতকে জিম্মি করে নারীকে ধর্ষণ চেষ্টাঃ গ্রেফতার ০১ বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী নাগরিক সমাবেশ সাতছ‌ড়ি‌ জাতীয় উদ্যান থে‌কে সেগুনগাছ চু‌রি বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে ৮৪ শিশু হাম রুবেলা আক্রান্ত হয়েছে প্রবাসীদের জন্য সিলেটে চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প: প্রবাসীকল্যাণ মন্ত্রী ধুপাখোলা ব্রিজের ধীরগতির কাজে চরম ভোগান্তি

দূর্গম মদক এলাকায় সড়ক পথের যোগাযোগ স্থাপনে নতুন দিগন্তঃ স্থানীয়দের উচ্ছ্বাস

অভিযান ডেস্ক / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি : 
থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর অধিনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। দূর্গম অঞ্চলের নিরাপত্তা বিধানসহ দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার মূল প্রতিবন্ধকতা ছিল অপরিমিত যোগাযোগ ব্যবস্থা। দূর্গম পার্বত্য অঞ্চলের থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় মদক এলাকাটি বাংলাদেশের সর্ব দক্ষিন পূর্বে অবস্থিত একটি জনপদ যেখানে ৪৫০ টির অধিক পরিবারের বসবাস। দীর্ঘ দিন ধরে অত্যন্ত দূর্গম এই পাহাড়ি অঞ্চলে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। থানচি থেকে নৌপথে যাতায়াতই একমাত্র ভরসা, যা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। চলমান এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হিসেবে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক মদক এলাকাকে সড়ক পথে যোগাযোগের আওতায় আনা হয়। যা উক্ত সড়ক নির্মাণ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই সড়ক নিমানের ফলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। সড়ক নিমার্ণের পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে অভিযাত্রিক ১৭ কর্তৃক এই এলাকায় একটি ফুটবল মাঠ নির্মাণ করা হয়। পাহাড়ী পরিবেশের মাঝে এই উদ্যেগ স্থানীয়দের মাঝে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। আজ কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম, মদক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ি পরিবেশে আয়োজিত ফুটবল খেলা উপভোগ করেন। পরিদর্শনের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসাথে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অত্র প্রকল্পের পরিচালক লেঃ কর্ণেল জুবায়ের-আল-হাসান, সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও অর্থনেতিক কর্মকান্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর অধিনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন উক্ত প্রকল্পটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

 


More News Of This Category

You cannot copy content of this page