• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থেকে আসামী পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত সফলতার জন্য অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর ব্যর্থতাকে জয় করে এগিয়ে যাওয়া শিক্ষক বাসন্তী ও রোমার কাহিনী নাঙ্গলকোটে ভূলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা ধানের শীষ জয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে: প্রকৌশলী শ্যামল স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া বিজয়নগরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল, প্রশাসন নীরব। বিজয়নগ‌রে বেগম খালেদা জিয়ার সুস্থতায় উপ‌জেলা মডেল মসজিদে দোয়া মাহফিল সরাইলে সাজা‌নো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘর বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর সরাইলে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘর বাড়িতে হামলা ও লুটপাট

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম চুরি না হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে ‘রাম’-এর যে অধিকার আছে, ‘রহিম’-এরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার। আমরা কারও মতামতে বাধা দেওয়ায় বিশ্বাসী নই। তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের মেয়ে। আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা আমার জন্য হাঁস মার্কায় ভোট চাইবেন। বলবেন, আমাদের ঘরের মেয়েকে আপনারা হাঁস মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক।

রুমিন ফারহানা বলেন, আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল-কারখানা রয়েছে। তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ, আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাতে পারি না। এবারের নির্বাচন মার্কার না, প্রার্থীর এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না।


More News Of This Category

You cannot copy content of this page