• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ধানের শীষ জয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে: প্রকৌশলী শ্যামল

অ।ভিযান ডেস্ক / ৫৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর ও উড়শিউড়াসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান তিনি।

পথসভাগুলোতে ভোটারদের উদ্দেশ্যে প্রকৌশলী শ্যামল বলেন, “ধানের শীষের সরকার গঠিত হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে। আমি নির্বাচিত হতে পারলে এলাকার অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে। বিশেষ করে ভাতশালা থেকে শহরের ভাদুঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।”

আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, “মাছিহাতা আমার নিজের ইউনিয়ন। আমি আপনাদেরই সন্তান। এলাকার উন্নয়ন ও আপনাদের অধিকার আদায়ে আমার যেমন দায়িত্ব আছে, তেমনি আপনাদের কাছেও আমার দাবি আছে। আগামী নির্বাচনে ঘরের সন্তান হিসেবে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ মাছিহাতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভাগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা স্লোগানে স্লোগানে ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানান।


More News Of This Category

You cannot copy content of this page