• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ

মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

অভিযান ডেস্ক / ৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩:০০টায় নিয়াজ মোহাম্মদ হাইস্কুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় পুলিশের চট্টগ্রাম বিভাগের সম্মানিত ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা বলেন, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।

 


More News Of This Category

You cannot copy content of this page