• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি

মোঃ মুজিবুর রহমান সুজন / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ মুজিবুর রহমান সুজন:

জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ইন্স্যুরেন্স সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘অভিযান’- এর স্বাস্থ্যসেবা প্রকল্পের মধ্যে “ অভিযান হেলথ কার্ড” এর এক যৌথ চুক্তি সম্পন্ন হয়েছে।

​গত ১ জুলাই ২০২৬ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (MD) ডক্টর কিশোর বিশ্বাস  আনুষ্ঠানিকভাবে অভিযান- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক মোঃ সারুয়ার হাজারী পলাশের  নিকট হেলথ কার্ডের এই চুক্তিটি হস্তান্তর করেন।  এই চুক্তির আওতায় হেলথ কার্ডের মাধ্যমে গ্রাহক ও সাধারণ জনগণ সাশ্রয়ী মূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আওতাভুক্ত হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে বিশেষ ছাড়ে মানসম্মত চিকিৎসা গ্রহণের সুযোগ মিলবে। ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর  এই উদ্যোগের ফলে অভিযান হেলথ কার্ড গ্রহণকারী অভিযান-১ সিলভার, অভিযান-২ গোল্ড এবং অভিযান-৩ প্লাটিনাম এই তিনটি প্যাকেজের মাধ্যমে হাসপাতালে ইনডোর ও আউডডোর সুবিধাসহ সারা দেশে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চুক্তিকৃত সকল হাসপাতালে ১০ থেকে ৪০% পর্যন্ত ছাড় পাবেন। তাছাড়া কার্ডের  নির্দিষ্ট মেয়াদের মধ্যে গ্রাহক মারা গেলে মৃত্যূদাবীও পাবেন। চুক্তি হস্তান্তরকালে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কিশোর বিশ্বাস  বলেন—

​”স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। সরকার অনুমোদিত ‘অভিযান’  এর স্বাস্থ্যসেবা প্রকল্পের সাথে এই চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহকরা আরও সহজে ও কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা লাভ করতে পারবেন। এটি আমাদের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

এ বিষয়ে অভিযান-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বলেন, এই চুক্তির মাধ্যমে একটি বিশাল অংশ—বিশেষ করে যারা উন্নত চিকিৎসাসেবার খরচ বহন করতে হিমশিম খান—তারা একটি সুনির্দিষ্ট স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অভিযান-এর  যৌথ প্রচেষ্টায় এই হেলথ কার্ড সার্ভিসটি দেশব্যাপী ব্যাপকভাবে সমাদৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ সময় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এডমিন মোঃ মিজানুর রহমান, উক্ত প্রকল্পের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এবং অভিযান এর স্বাস্থ্যসেবা প্রকল্পের এমডি ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর স্মার্ট প্রকল্পের পিডি সাংবাদিক মিজানুর রহমান খান, অভিযান এর স্বাস্থ্যসেবা প্রকল্পের পরিচালক সাংবাদিক মুজিবুর রহমান সুজন ও সনজিত মালাকারসহ উক্ত স্বাস্থ্যসেবা প্রকল্পের  এরিয়া ম্যানেজার বেগম রোকিয়া কান্তা সরকার, শিমুল, মোছাঃ আনোয়ারা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।

 


More News Of This Category

You cannot copy content of this page