• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ

অভিযান ডেস্ক / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে বড় ভাইয়ের বসতঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম আবুল কালাম(৫৫)।তিনি ওই গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনাটি ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ।

ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার আড়ার সঙ্গে আবুল কালামের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়দের দাবি, আবুল কালাম ও তার বড় ভাই আব্দুল ছালামের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটত। ওই বিরোধের সঙ্গে মৃত্যুর ঘটনাটির কোনো সম্পর্ক থাকতে পারে বলে তাদের ধারণা।

ওসি মো. শাকের আহমেদ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। প্রতিবেদন পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category

You cannot copy content of this page