• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা বিজয়নগরে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক

নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন

অভিযান ডেস্ক / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হোসাঈন মোহাম্মদ রোবেল:

দেশের ব্যবসায়িক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুমোদন লাভ করেছে জয়েন্ট স্টক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড’। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি প্রতিষ্ঠানটিকে এই চূড়ান্ত প্রশাসনিক বৈধতা ও লাইসেন্স প্রদান করেন। কোম্পানিটির অফিশিয়াল লাইসেন্স নম্বর নিবন্ধন করা হয়েছে CH-16789।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ আধুনিক ও যুগোপযোগী সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বাজারে আত্মপ্রকাশ করছে। একটি দক্ষ পরিচালনা পর্ষদ ও দূরদর্শী নেতৃত্ব নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা।

উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ  এক বিবৃতিতে জানান, “আমরা অত্যন্ত আনন্দের সাথে সরকারি অনুমোদন ও লাইসেন্স নম্বর CH-16789 প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করছি। আমাদের মূল লক্ষ্য হবে সততা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা। একটি নতুন ও সম্ভাবনাময় অভিযান হিসেবে আমরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে শতভাগ দায়বদ্ধ।”

নতুন এই বাণিজ্যিক যাত্রায় প্রতিষ্ঠানটি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎ অংশীজনদের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।

 


More News Of This Category

You cannot copy content of this page