নাসিরনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) দুপুর থেকে উপজেলার চাপড়তলা গ্রামে এ সংঘর্ষ ঘটে । এতে অন্তত ৮-১০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরে জমিনে জানা যায়, ওই গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এরই জেড় ধরে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় । পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষের ঘটনা ঘটে।