• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

 ইনকিলাব মঞ্চকে সরিয়ে দিয়ে শেরাটনের মোড়ের নিয়ন্ত্রণ নিল পুলিশ

অভিযান ডেস্ক:   / ৫৪৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে শেরাটনের মোড়ের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে যমুনা অভিমুখের সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছেন পুলিশ সদস্যরা। অপর দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ কয়েকজন আহত হন।

সরেজমিন দেখা গেছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় জলকামানের পানিতে ভিজে আছে কার্পেট, কম্বল, ছড়িয়ে-ছিটিয়ে আছে জুতা। কয়েক শ পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন। শেরাটন মোড় থেকে যমুনার দিকে যাওয়া সড়কে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পথচারীদেরও করা হচ্ছে তল্লাশি। অপর দিকে কাকরাইল ও মিন্টু রোডসহ পুরো যমুনা এলাকায় কড়াকড়িভাবে টহল দিচ্ছে পুলিশ।

অপর দিকে, ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। এর আগে, পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়।

এরপর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য, পুলিশ এবং গণমাধ্যমকর্মীরাও আহত হন।

সংঘর্ষের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘কোনো রকম উসকানি ছাড়াই আজকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে বাধ্য হয়। এখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। পুলিশ কেবল সাউন্ড গ্রেনেড, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করেছে।’

কারওয়ান বাজার বা যমুনার আশপাশে আর কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা আচরণ যমুনা এবং এর আশপাশে করতে দেওয়া হবে না। পুলিশ শান্তিপূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ব্যারিকেডের ভেতরে ছিল। কিন্তু ইনকিলাব মঞ্চের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’


More News Of This Category

You cannot copy content of this page