• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন দুর্গম পাহাড়ে ডায়রিয়া বিজিবি সেবায় এখন নিয়ন্ত্রনে হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল মাধবপুরে নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ফার্নিচারের দোকান, ক্ষতি কোটি টাকার দাবি সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের অভাবে বঞ্চিত শত শত রোগী হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল সিলেট হামের পরে দুর্গম পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল সিলেট

অভিযান ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি : 
‌‌সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু দেখল সিলেট। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। এর আগে একদিনে ৩ জনের মৃত্যু একাধিক ঘটনা রয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন রোগী। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৩ জন।

আজ শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) থেকে প্রেরিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৩ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২২ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।


More News Of This Category

You cannot copy content of this page