• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া খেজুর গাছে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন ।ইঞ্জিনিয়ার শ্যামল খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে প্রার্থীদের সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির  ইনকিলাব মঞ্চকে সরিয়ে দিয়ে শেরাটনের মোড়ের নিয়ন্ত্রণ নিল পুলিশ জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল আমার বাড়িতে  গ্যাস  অথচ আমি পাইনা,তা হবে না।  ব্যারিস্টার রুমিন ফারহানা রাইট টাইমস নিউজ পোর্টালের নতুন সম্পাদক এস এম টিপু চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

অভিযান২৪ ডেস্ক: / ১০৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারপ্রাপ্তরা হলেন- আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, “সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যু পর এসব নেতাকর্মী ফেইসবুকে পোস্ট দিয়েছেন। যা ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি।

তাই তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে সুপারিশ করা হয়েছে”, যোগ করেন রবিউল।

যুদ্ধাপরাধী সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।


More News Of This Category

You cannot copy content of this page