• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার বিজয়নগর বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ আলী নেওয়াজ। বিজয়নগরে এক রাতে ৪ গরু চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা।  সিলেটে ধরা ৭ ছিনতাই কারী, ৪ জন জেলার বাহিরের অকার্যকর রেলগেটের ব্লকার, মুহূর্তেই ঢুকে পড়ল ট্রেন। বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন

অকার্যকর রেলগেটের ব্লকার, মুহূর্তেই ঢুকে পড়ল ট্রেন।

অভিযান ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মাহাবুব আলম ( আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া:
ঢাকা-সিলেট রেললাইনের আজমপুর বাই রেলগেটটি একটি গুরুত্বপূর্ণ রেলগেট, যার ওপর দিয়ে বয়ে গেছে কুমিল্লা-চান্দুরা মহাসড়ক। কিন্তু প্রায় সময়ই রেলগেটটি অকার্যকর হয়ে পড়ে। গত তিন দিন যাবৎ রেলগেটটির ব্লকার অকার্যকর অবস্থায় রয়েছে।
এমন অবস্থায় আজ ২৪/০৫/২৬ তারিখ বিকেল ৫টা ৩৩ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মুহূর্তেই রেলগেটে ঢুকে পড়ে। তবে অল্পের জন্য যাত্রীসহ একটি অটোরিকশা ও একটি সিএনজি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
পরে গেটম্যানের সঙ্গে কথা বললে তিনি জানান, গত তিন দিন ধরে রেলগেটের ব্লকার অকার্যকর থাকায় ট্রেন আসার সময় ব্লকার নামানো সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি রেলগেট—যার ওপর দিয়ে কুমিল্লা-চান্দুরা মহাসড়ক অতিক্রম করেছে এবং যেখানে প্রতি মুহূর্তে অসংখ্য যানবাহন চলাচল করছে—সেখানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা কেন থাকবে?
এ ছাড়া এই রেলগেট দিয়ে প্রতিদিন ঢাকা-সিলেট রেলপথের প্রায় আটটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। দ্রুত রেলগেটের এ সমস্যা সমাধান না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


More News Of This Category

You cannot copy content of this page