শেখ নাসির আহমেদ, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে ” রুচিশীল খাবারে রাজকীয় স্বাদের সমাহার নিয়ে “ছোঁযা ক্যাফে” (কফি হাউজ) এর উদ্বোধন করা হয়েছে।
২৫ মে সোমবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের নলডাঙ্গা সড়ক সংলগ্ন জালাদুর মোড়ে নিরিবিলি পরিবেশে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ছোঁয়া ক্যাফের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ড. মো: মশিউর রহমান (পিএইচডি এন্ড পোস্টডক টোকিও, জাপান) ফ্যাকাল্টি, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল শামসুল হুদা, সাদুল্লাপুর থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মো: আয়নাল হক প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে দামোদরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ডা: মো: আলমগীর হোসেন, আজাহার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে ছোঁয়া ক্যাফে নামক এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
পরে ছোঁয়া ক্যাফের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেণ নিয়ামত নগর জামে মসজিদের খতিব হাফেজ, ক্বারী মাও: খন্দকার জাহিদুল ইসলাম।
কর্ম ব্যস্ততার ফাঁকে শহরের কোলাহল ছেড়ে একটু মানসিক সস্তি দিতে ভোজন রসিকদের চাহিদা মেটাতে গ্রমীণ পরিবেশে এই ছোঁয়া ক্যাফে প্রতিষ্ঠা করেন অব: সেনা সদস্য মো: গোলাম আজম মাসুদ।