• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী

অভিযান ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীর আলম,  ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মুফতি রহমত উল্লাহ কাসেমী। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মুফতি রহমত উল্লাহ কাসেমী বিজয়নগর উপজেলার লক্ষীমোড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মতি মিয়া এবং মাতার নাম মালেকা খাতুন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পত্তন ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং দীর্ঘদিনের কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
নিজেকে একজন আলেম ও সাধারণ মানুষের সেবক হিসেবে উল্লেখ করে মুফতি রহমত উল্লাহ কাসেমী  অভিযান টোয়েন্টিফোর ডটকমকে জানান,  জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবেন।
তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা—বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা—প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে যোগ্য ও প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মুফতি রহমত উল্লাহ কাসেমী বলেন, “আমি সাধারণ একজন মানুষ ও আপনাদের সেবক হিসেবে পত্তন ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
তি


More News Of This Category

You cannot copy content of this page