• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া খেজুর গাছে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন ।ইঞ্জিনিয়ার শ্যামল খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে প্রার্থীদের সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির  ইনকিলাব মঞ্চকে সরিয়ে দিয়ে শেরাটনের মোড়ের নিয়ন্ত্রণ নিল পুলিশ জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল আমার বাড়িতে  গ্যাস  অথচ আমি পাইনা,তা হবে না।  ব্যারিস্টার রুমিন ফারহানা রাইট টাইমস নিউজ পোর্টালের নতুন সম্পাদক এস এম টিপু চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় পোস্টাল ভোটার ৪০ হাজারের বেশি মার্কা নয় প্রার্থী দেখেই ভোট দেবে জনগন : রুমিন ফারহানা

আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে যৌথ বাহিনীর উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্র এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণের কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন প্রদর্শন করেন। এতে সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয়।

মহড়া পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যৌথ বাহিনীর এমন সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়ার মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার করা সম্ভব হবে।

তারা আরও জানান, যৌথ বাহিনীর সক্রিয় তৎপরতার ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বৃদ্ধি পাবে এবং ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।

এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে সবাইকে যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


More News Of This Category

You cannot copy content of this page