• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মার্কা নয় প্রার্থী দেখেই ভোট দেবে জনগন : রুমিন ফারহানা

মোঃ আল মামুন খান, ষ্টাফ রিপোর্টার : / ৫৪০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

এবার মার্কা দেখে নয়, প্রার্থী দেখেই  ভোট  দিবে জনগন বলে মন্তব্য করেন,  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে, ‘কেউ যদি মনে করে মার্কার (দলীয় প্রতীক) ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।  জনসভায় উপস্থিতিদের উদ্দেশে তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।’  তিনি আরো বলেন, ‘এইবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কি না। প্রার্থী যোগ্য কি না, প্রার্থী শিক্ষিত কি না, প্রার্থী সাহসী কি না, প্রার্থী সৎ কি না, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, প্রার্থীর অভিজ্ঞতা আছে কি না—এই সব কিছু বিবেচনা করে এই ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবে। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন।  জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তাঁর প্রতীক হাঁস মার্কাকে নিয়ে স্লোগান ধরেন।তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে ভোটে জিতলে উন্নয়ন কর্মকাণ্ড করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার দাবি জানান।


More News Of This Category

You cannot copy content of this page