• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রাইট টাইমস নিউজ পোর্টালের নতুন সম্পাদক এস এম টিপু চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় পোস্টাল ভোটার ৪০ হাজারের বেশি মার্কা নয় প্রার্থী দেখেই ভোট দেবে জনগন : রুমিন ফারহানা “ভোট চোরদের হাতে দেশ দেবেন নাকি জনতার হাতে ” ব্রাহ্মণবাড়িয়ার  জনসভায় হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থেকে আসামী পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত সফলতার জন্য অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর ব্যর্থতাকে জয় করে এগিয়ে যাওয়া শিক্ষক বাসন্তী ও রোমার কাহিনী নাঙ্গলকোটে ভূলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা ধানের শীষ জয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে: প্রকৌশলী শ্যামল

রাইট টাইমস নিউজ পোর্টালের নতুন সম্পাদক এস এম টিপু চৌধুরী

অভিযান ডেস্ক:   / ৩৮ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ রাইট টাইমস টোয়েন্টিফোর ডটকম এর  সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র ও তরুণ সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)। (১ ফেব্রুয়ারী) রোববার আনুষ্ঠানিকভাবে উক্ত পোর্টালের প্রকাশক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ  তাকে উক্ত দায়িত্বভার প্রদান করেন। উক্ত পোর্টালটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  তথ্য অধিদপ্তর (পিআইডি) এ নিবন্ধনের প্রক্রিয়াধীন রয়েছে। যার কোড নং ৭৩১। পোর্টালটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে।  নতুন যোগদানকৃত সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু ) সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং রাইট টাইমস টোয়েন্টিফোর ডটকম এর পরিবারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ও লেখক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) বাংলাদেশের একাধিক স্বনামধন্য জাতীয় দৈনিকে অত্যন্ত সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। সংবাদপত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে  তিনি বলেন, এটা নতুন এক পথচলা। তাই সকলের আন্তরিক সহযোগীতায় এ সংবাদ মাধ্যম একদিন ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। সংবাদ জগতে নতুনত্বে ভারে দায়িত্ব আরও বেড়ে গেলো। আমার বিশ্বাস এ সংবাদ মাধ্যম পাঠকদের আস্থা ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সম্পাদকের  দায়িত্ব পাওয়ায় এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইট টাইম পরিবার।


More News Of This Category

You cannot copy content of this page