• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

হবিগঞ্জে ৯ চা বাগানে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়

হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রিপোর্টার :  / ২৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রিপোর্টার : 

হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৪টি চা বাগানের মধ্যে ৯টিতে আজও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিকরা এখন ক্ষুব্ধ। এই সংকট নিরসনে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়বিহীন ৯টি বাগানের মধ্যে ৮টি চুনারুঘাট উপজেলায় এবং ১টি মাধবপুর উপজেলায় অবস্থিত। বাগানগুলো হলো- চুনারুঘাটের চন্ডীছড়া, রামগঙ্গা, চাকলাপঞ্জি, চাঁনপুর-জোয়ালভাঙ্গা, জঙ্গলবাড়ি, হাতিমারা, দেউন্দী, লস্করপুর ও মাধবপুরের বৈকুণ্ঠপুর চা বাগান।
এসব বাগানে বসবাসরত হাজার হাজার শ্রমিক পরিবারের শিশুরা সরকারি প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কোথাও বাগান কর্তৃপক্ষ পরিচালিত নামমাত্র বেসরকারি স্কুল থাকলেও সেখানে নেই পর্যাপ্ত শিক্ষক কিংবা মানসম্মত শিক্ষার পরিবেশ। ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিশু, যার সরাসরি প্রভাব পড়ছে ওই অঞ্চলের নিরক্ষরতার হারের ওপর।
বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিক রনজিত কুমার আক্ষেপ করে বলেন, সরকারি স্কুলে এখন শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু আমাদের বাগানে স্কুল না থাকায় আমাদের সন্তানরা সেই সুযোগ পায় না। নামমাত্র যে স্কুলটি আছে, সেখানেও কার্যকর কোনো পড়াশোনা হয় না।


More News Of This Category

You cannot copy content of this page