• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

কারিনা কায়সারের অকাল মৃত্যু

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অভিযান ডেস্ক: 

লিভারজনিত গুরুতর জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার।

শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমদিকে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে গুরুতর সংক্রমণ শনাক্ত হয়। পাশাপাশি হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভারে মারাত্মক সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। কায়সার হামিদ জানান, অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় কারিনার রক্তচাপ হঠাৎ অনেক কমে যায়। পরে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও ব্যতিক্রমধর্মী কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট নির্মাতার পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের দক্ষতার প্রমাণ রাখছিলেন তিনি। ওটিটি ও ছোটপর্দায় তার কাজ দর্শকদের নজর কাড়ে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।


More News Of This Category

You cannot copy content of this page