অভিযান ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এডভোকেট হারিজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযান-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী অভিযান পরিবারের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য : বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এডভোকেট হারিজ উদ্দিন আহমেদ ১৭ নভেম্বর সকাল ৮:৩০ ঘটিকায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।