• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম

অভিযান ডেস্ক / ৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে শৈমং প্রু মারমাকে আহব্বায়ক ও ইউলিয়াম বমকে সদস্য সচিব করে বাংলাদেশ
ছাত্র ফেডারেশনের থানচিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বাসস্টেশন এলাকার গনসংহতি আন্দোলন কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে শৈমংপ্রু মারমাকে আহ্বায়ক এবং উইলিয়াম বমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

দলটির পক্ষে আয়োজিত কমিঠি গঠন সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক উসাইন মারমা।
এ সময় উপস্থিত থেকে সহযোগীতা করেন গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা,নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো,অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং ওয়াই মং মারমা,রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরা প্রমূখ।


বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া থানচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page