• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়নগরে মহান বিজয় দিবস ২০২৩ পালিত

অভিযান 24 / ২৬৯ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

অভিযান ২৪  ডেস্ক: 

নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার  বিজয়নগরে মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,প্রেসক্লাব, আ.লীগ, জাতীয় পার্টি, স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ।পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধোদেরকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  রুবাইয়া আফরোজ এর সভপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম,  স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাছুম, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী  প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী এবং শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

 


More News Of This Category

You cannot copy content of this page