• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগর উপজেলা নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

অভিযান 24 / ৯০৬ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীকে

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন । জানা যায, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলায়  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় বিএনপির চার নেতাকর্মী নির্বাচনে  প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে দুইজন চেয়ারম্যান পদে, দুইজন ভাইস চেয়ারম্যান পদে প্রতীক নিয়ে প্রচার প্রচারণায়  মাঠে নেমেছেন। উক্ত নির্বাচনে অংশ নেওয়ায় দলের কেন্দ্র থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির ৪ প্রার্থী হলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ জয় এবং যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়  উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসেবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশ গ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথা কারণ দর্শিয়ে লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য:  সোমবার (২০ মে)  নির্বাচনের রির্টানিং কর্মকর্তা কার্যালয় হতে প্রতীক বরাদ্দ নিয়ে তারা মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন। এদিকে প্রতীক বরাদ্দের দিন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 


More News Of This Category

You cannot copy content of this page