• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

বিজয়নগর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে মৃনাল চৌধুরী লিটন

অভিযান 24 / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক:  ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছে। জনমত গঠন ও পরিচিতি লাভে আশায় আর ভোটারদের মন জয় করতে হাট-বাজার, পাড়া মহল্লায় দৌঁড়ঝাপ শুরু  করছেন প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বিতায় মাঠে প্রচারে রয়েছেন উপজেলা পরিষদের চেয়রাম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাবের আহমেদ জাবেদ, উপজেলার বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয়   এনপি অংশগ্রহণ না করায় কোনো বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ না নেয়ার কথা থাকায় এবং নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সরাসরি নেতাকর্মীরা  কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রদান করেছেন। ইতিমধ্যে কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কারও করেছেন। এদিকে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মৃনাল চৌধুরী লিটন তার  নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পাড়া মহল্লায় মুনাল চৌধুরী  জনপ্রিয়তা শীর্ষে। প্রত্যেক এলাকায় তার নির্বাচন  নিয়ে চলছে মতবিনিময় সভায়। সভায় সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি এবং ধর্ম বর্ণ,দল মত নির্বিশেষে জোড়ালোভাবে তাকে সমর্থন জানিয়ে নির্বাচিত করার অভিমত ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা দেখা গেছে , প্রার্থীরা হাট বাজার, চা স্টলে এখন শুধু মৃনাল চৌধুরী লিটনের অতীত কর্মকাণ্ড নিয়েই আলোচনা রয়েছে। সবাই মুখে মুখে এখন শুধু মুনাল চৌধুরী লিটনের মাইক প্রতিকের বিষয়টি আলোচনায় বিষয় হয়ে দাড়িয়েছে।

তফসিল অনুযারী, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অভিযান ২৪ ডেস্ক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page