• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

আমতলী বাজারের বোবা কান্না, কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ

অভিযান 24 / ৪৬৮ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক: 
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বাজারের মালিক ব্যবসায়ীরা। ২৩শে জুন (রবিবার) বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাজারের ৭জন মালিক ব্যবসায়ী এ অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী বাজারে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনির্বাচিত কমিটি দ্বারা পরিচালনা করে আসছে। ফলে বাজারে ক্রেতা বিক্রেতা ও সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাজার কমিটি তাদের ইচ্ছেমত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং বাজারের আয় ব্যয় গোপন রাখছে। এছাড়াও বাজারে বছরের পর বছর জলাবদ্ধতায় ক্রেতা বিক্রেতার বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। অটো রিকশা মূল সড়কের দুই পাশে রাখায় প্রতিনিয়ত যানযট লেগে থাকে। বিক্রেতারা অপারগতায় সন্ধ্যার পর মূল রাস্তার উপর বাজার বসাতে যানজটের আরো সৃষ্টি হয় । মূল বাজারে ডাকনা বিহীন ও অনিরাপদ ড্রেইন ব্যবস্থা আবর্জনাতে ভরে ব্যাঘাত ঘটছে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে। রোগী সাধারন এ যানযটের কারনে কষ্ট পোহাতে হচ্ছে। সকল মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে নির্বাচনের প্রক্রিয়া অবলম্বন করে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবী জনসাধারনের।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page