• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত মাধবপুরে ফুয়াদ হাসান সাকিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগ‌রে আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া খেজুর গাছে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন ।ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

অভিযা ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আগানগর (পশ্চিমপাড়া) এলাকায় নিজ বসতঘর থেকে মাহমুদা (৪৫) নামে এক নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই আক্তার হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন স্বজনরা।

শনিবার (২১ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে স্বজনরা ঘরের পূর্ব পাশের একটি কক্ষে মাহমুদার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহমুদার স্বামী স্বপন মিয়া আগানগর ১ নম্বর ওয়ার্ডে জায়গা ক্রয় করে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, নিহতের ডান হাত বাঁধা এবং গালে লালচে দাগ রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, মাহমুদার ছোট ভাই আক্তার হোসেন (৩৫) একজন চিহ্নিত মাদকসেবী। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য বোনের ওপর চাপ সৃষ্টি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার আগের দিন শুক্রবার (২০ মার্চ) রাত ১১টার দিকে আক্তারকে ওই বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আক্তার হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page