• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার বিজয়নগর বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ আলী নেওয়াজ। বিজয়নগরে এক রাতে ৪ গরু চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা।  সিলেটে ধরা ৭ ছিনতাই কারী, ৪ জন জেলার বাহিরের অকার্যকর রেলগেটের ব্লকার, মুহূর্তেই ঢুকে পড়ল ট্রেন। বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন

 সিলেটে ধরা ৭ ছিনতাই কারী, ৪ জন জেলার বাহিরের

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি: 
সিলেটে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানাপুলিশ। তাদের মধ্যে তিনজন সিলেট জেলার হলেও অপর ৪জন বাইরের। অন্যান্য জেলার বাসিন্দা। শনিবার ( ২৩ মে) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানায়। তারা জানায় শুক্রবার বিকালে পৃথক দুই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানটি চালানো হয় শুক্রবার বিকালে নগরীর ধোপাদিঘীরপাড়ের পাবলিক টয়লেটের সামনে। এসময় মোট ৪ জনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে দুটি চাকু জব্দ করা হয়েছে।আটককৃতদের মধ্যে সিলেটের দু’জন, অপর দু’জনের একজনের বাড়ি সুনামগঞ্জ এবং অপরজন শরিয়তপুরের বাসিন্দা।সিলেটের দু’জন হলেন, কোতোয়ালী থানার সওদাগরটুলা এলাকার ৫৯নং বাসার এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬) অপর দু’জন হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫)।অপর অভিযানটি চালানো হয় বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায়। এসময় একটি চাকুসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের মধ্যে একজন সিলেট জেলার ও অপর দু’জন সুনাগঞ্জ জেলার বাসিন্দা।সিলেট জেলার বাসিন্দা হলেন, দক্ষিণ সুরমার খানুয়া এলাকার মো. আব্দুল কালাম ও রোকেয়া বেগমের ছেলে মো. জাহেদ আহমদ (৩৫) আর সুনামগঞ্জের দু’জন হলেন, সদর থানার আলীপুর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া (গোল্লা) এলাকার হাবিব ওরফে হবি ও সাজনা বেগমের ছেলে হাসান (২৯)।তাদের সবার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।


More News Of This Category

You cannot copy content of this page