• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
 প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না।

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

অভিযান ডেস্ক: / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাকে গার্ড অব অনার দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর পর তাকে স্বামীর সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

এদিন দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা ও তিন বাহিনীর প্রধান অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে লাখো মানুষের সমাগম হয় এ জানাজায়।

জানাজার আগে খালেদা জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবন সংক্ষেপে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে তার মা খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় তিনবারের এ প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানিয়েছেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, নেপাল ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্যের হাইকমিশনার, ইইউ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কাতারসহ ৩২ দেশের রাষ্ট্রদূত।

একইসঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরাও জানাজায় অংশ নিয়েছেন।


More News Of This Category

You cannot copy content of this page