• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: / ৮৬২ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া (৪২)  ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল মিয়া পলাতক রয়েছে। সে পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

সরে জমিনে জানা যায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশাটি নিয়ে আউলিয়া বাজারে যায়। সেখানে অটোরিকশাটি ঘোরানোর সময় ঘাতক বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে বিল্লাল মিয়া ক্ষুব্ধ হয়ে শক্ত কাঠ দিয়ে দেলোয়ার মিয়াকে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ  শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল মিয়া পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘাতক বিল্লালকে গ্রেফতারের চেষ্টা চলছে।


More News Of This Category

You cannot copy content of this page