• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ

 মোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি / ৮৮৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

হাওরের জেলা খ্যাত নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা হলো একমাত্র হাওর দ্বীপ। এই হাওর থেকেই প্রতি বছর  ধরা হয় প্রায় শতকোটি টাকার মাছ।

খালিয়াজুরীতে প্রাকৃতিক ভাবে উৎপাদিত শত শত কোটি টাকার দেশীয় মাছ এখন বিলীন হয়ে যাচ্ছে। এক সময়ের মাছের প্রাচু্র্য্যে ভরা হাওর এখন দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য। বিষ প্রয়োগে মাছ ধরা, জলাশয় শুকিয়ে ফেলা, নিষিদ্ধ জালের ব্যাবহার, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ শিকার, পোনা মাছ নিধনসহ নানা কারণে হাওরের মৎস্য সম্পদ ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। খালিয়াজুরী উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায় যে, বর্ষা মৌসুমে এ উপজেলার জলাভূমির আয়তন  ২৩ হাজার ২৮০ হেক্টর থাকলেও শুষ্ক মৌসুমে তা নেমে আসে ১ হাজার ৬৫০ হেক্টরে। মৎস্য বিভাগের জরিপে দেখা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে এখানে উৎপাদিত মাছ এবং তৈরি শুটকির পরিমাণ ছিল ১৯ হাজার ৮২৩ মেট্রিক টন। পরের বছর তা নেমে আসে ১৯ হাজার ৭৪৯.৯৩ মেট্রিক টনে- অর্থাৎ উৎপাদন কমেছে প্রায় ৭৩ মেট্রিক টন। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান’র সাথে কথা  বললে তিনি জানান , মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় ইতিমধ্যে উপজেলার মরা ধনু, নামাবাজজুয়াইল, সিন্ধুকের বাগ, বাদিয়ারচর, টানচুনাই- এই ৫টি জলাশয়কে ‘অভয়াশ্রম’ ঘোষণার প্রস্তাবনা পাঠানো হয়েছে মৎস্য অধিদপ্তরে। তিনি আরও জানান, অভয়াশ্রম ঘোষণা হলে ওই ৫টি জলাশয়ের ২৫.৫ হেক্টর এলাকা জুড়ে হিজল করস গাছের ডাল ও বাশঁ দিয়ে মাছের নিরাপদ আশ্রয় স্থল গড়ে তোলা হবে।  সারাবছরব্যাপি নিষিদ্ধ থাকবে মাছ ধরা। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, মাছ ধরায় আইন ভঙ্গের খবর পেলেই প্রশাসন ব্যবস্থা নেবে। তবে জলাভূমি খননের বিষয়টি প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের সমীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।


More News Of This Category

You cannot copy content of this page