• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৮০৬ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বন্ধু আরেক বন্ধুকে জবাই করে এক মর্মান্তিক হত্যাকান্ডের  অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে শৈশবের বন্ধু  জাকির হোসেনের ছেলে উমর হাসানকে (২৩) কুপিয়ে পরে জবাই করে হত্যা করেছেন একই গ্রামের পশ্চিম পাড়ার চান মিয়ার ছেলে খাইরুল আমিন নামে এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, উমর ও খাইরুল এরা ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় খাইরুল আমিন কৌশলে উমরের ঘরে প্রবেশ করেন। এরপর প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড় ও হাতে কোপ দেন এবং পরে তাঁকে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে গেলে খাইরুল তাঁকেও কোপ মেরে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনা করে মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তার করেন। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার  করেন পুলিশ।

​ এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘঠনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি এবং মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হই। ​নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category

You cannot copy content of this page