• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘর উপহার প্রদান কসবায় বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা। ‎ নিত্যপণ্যের বাজারে হিমসিম খাচ্ছে ভোক্তা বান্দরবান সাচিংপ্রু জেরী এমপি পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করার লক্ষ্য যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: নরসিংদী থেকে স্বামী গ্রেফতার। বাংলাদেশ টিআরসি পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ! নেত্রকোণায় শিশু ধর্ষণ অভিযোগ: আসামি নিয়ে বিতর্ক, নতুন মোড়ের ইঙ্গিত নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ বান্দরবানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কসবায় বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা। ‎

অভিযান ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া :
‎ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
‎নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন মুরসালিন (২২)। তিনি ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সীমান্তের কাছাকাছি এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা জানতে পারেন, বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
‎ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহত মুরসালিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
‎এদিকে সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সচেতন মহল বলছে, সীমান্তে প্রাণহানি রোধে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।


More News Of This Category

You cannot copy content of this page