• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি :  / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি : 

মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪-এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

অভিযান ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে র‌্যাব আসামিকে তাদের কাছে হস্তান্তর করবে। এরপর যত দ্রুত সম্ভব তাকে আদালতে পাঠানো হবে। সময় সাপেক্ষে আজই আদালতে পাঠানো হতে পারে, অন্যথায় আগামীকাল প্রেরণ করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগীর মা আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


More News Of This Category

You cannot copy content of this page