• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বাংলাদেশ টিআরসি পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ!

অভিযান ডেস্ক / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া

❝সেবার ব্রতে চাকরি❞—এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শতভাগ মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকে আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল শূন্য পদের বিপরীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)-এ শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২৩১ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৩ জনকে মনোনীত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷ উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রশিক্ষণে প্রেরন করা হবে।


More News Of This Category

You cannot copy content of this page