• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

বান্দরবানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি:  / ২৮২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

 

অনুপম মারমা, বান্দরবান  প্রতিনিধি :

বান্দরবানের থানচি উপজেলা পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ মে সকাল ১০টায়

এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশের হল রুমে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি-৩ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, আগাম সতর্কীকরণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় কমিটির ভূমিকা রাখা প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো। অন্যান্যদের মধ্যে কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি–৩ প্রকল্পের বান্দরবান অফিসের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন (প্রশিক্ষক) উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,থানচি উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ, উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় থানচিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয়, দক্ষ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের সমন্বয়ে আগাম প্রস্তুতি জোরদার করা গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

প্রশিক্ষণে থানচি সদর ও বলীপাড়া দুই ইউনিয়নের নারী ও সাধারন মেম্বারা অংশ নেন। আয়োজকরা আশা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে।

 

 


More News Of This Category

You cannot copy content of this page