• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

বিজয়নগরে পৃথক অভিযানে বিপুল পরিমান  ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-৩

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান  ফেন্সিডিল ও গাজাসহ ৩ জনকে আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ। জানা যায়, ৪ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট সময়ে এসআইমোঃ আবুল কালাম ও এ এসআই মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের জসিম মিয়ার বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে আধ মণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিরাপাড়া এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ পিয়াস মিয়া (৩০)।  অপরদিকে ৫ জুলাই দুপুর ১২টা৪৫ মিনিটের সময় বিজয়নগর থানার এসআই জিম এম কাদের সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার চান্দুরা সিঙ্গারবিল সড়কে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জন মহিলাকে গ্রেফতার করেছেন। সিএনজি চালিত অটো রিকশা দিয়ে উপজেলার চান্দুরা  যাওয়ার পথে চান্দুরা সিঙ্গারবিল  সড়কের কালিসীমা নামক স্থানে আটক করেন।  আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শন্তপুর রেলগেইট এলাকার মৃত নুরুল ইসলামে স্ত্রী বকুল বেগম(৫০) ও একই এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫)।

 এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযান২৪ডট কমকে জানান, তাদেরকে গ্রেফতার করে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের  এ অভিযান অব্যাহত থাকবে।  


More News Of This Category

You cannot copy content of this page