• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার শঙ্কা ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা

মারিউপোলে ইউক্রেনের সেনাদের যে বার্তা দিল রাশিয়া

Reporter Name / ১০০৪ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে মারিউপোল পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এরই মধ্যে সেখানে লড়াইরত ইউক্রেনের সেনাদের প্রাণ বাঁচাতে স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে নিজেদের অস্ত্র জমা দিতে বলেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা মারিউপোলের নগর এলাকা দখলে নিয়েছে। শুধু শহরের একটি স্টিলওয়ার্কের ভিতরে শনিবার ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে বলে এক বিবৃতি দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আঝোভাস্তাল স্টিলওয়ার্কস অবস্থানরত ওই সেনারা যদি স্থানীয় সময়  সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে আত্মসমর্পণ করে তাহলে রাশিয়াই তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

তবে মস্কোর ওই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যদি সত্যিই মারিউপোল রাশিয়ার দখলে চলে যায় তাহলে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর এটাই হবে মস্কোর দখলে যাওয়া ইউক্রেনের বড় শহর।

যদিও মারিউপোল পরিস্থিতি নিয়ে রাশিয়ার দাবির ব্যাপারে কিয়েভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category

You cannot copy content of this page