• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থ সহ বিক্রেতা আটক

Reporter Name / ১১৫৩ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থ সহ মাদক বিক্রেতা মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়,আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়াকে ৮ শ ২৪ পিস ইয়াবা,৩ টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকা সহ মাদক বিক্রির জন্য ২ ডিজিটাল মাপার মেশিন সহ মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজু আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম সহ মাদক ব্যবসায়ী শাবলু মিয়াকে আটক করা হয়েছে।সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের নিয়মিত আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

 


More News Of This Category

You cannot copy content of this page