• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে মাথাগোঁজার ঠাঁই পেল ৬০ ভূমিহীন পরিবার

Reporter Name / ৭৩২ Time View
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

অভিযান ডেস্ক : ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে মাথা‌গোঁজার ঠাই পেল ৬০ ভূ‌মিহীন প‌রিবার । ২৬ এ‌প্রিল মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ শতাংশ ভূমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অনুষ্টিত প্রধানমন্ত্রীর ভিডিও অনুষ্ঠানটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চত্ত্বরে সরাসরি প্রদর্শন করানো হয়। অনুষ্ঠান‌টি উপস্থিতি থেকে উপভোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌ এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলী‌গের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ, মির্জা মোহাম্মদ হাছান, এসিল্যাণ্ড রাবেয়া আসফার সায়মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভূঞা, উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার, আফ‌রোজা বেগম, যুব উন্নয়ন অ‌ফিসার, দেলোয়ার হো‌সেন , মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার মোঃ আব্দুল জ‌লিল প্রমুখ। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বরে সমাবেশে অনুষ্ঠানে উপকারভোগীদের নিকট জমি ও ঘরের দলিলপত্র হস্তান্তর করেন জেলাপ্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,উপকারভোগি পরিবার ও তাদের সদস্যগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসএম জ‌হিরুল আলম চৌধুরী টিপুর তথ‌্য চি‌ত্রে, অ‌ভিযান, বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page