• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সারাদেশে ৩৩%, হাওরে ৯০% ধান কাটা শেষ

Reporter Name / ৭২০ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সারাদেশে ৩৩ শতাংশ এবং হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার রাজধানীর সচিবালয়ে বোরো ধান নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, দেশে ধানের মূল মৌসুম হচ্ছে বোরো। আমরা প্রতিবছর ৪৮-৪৯ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করে থাকি। এবার আমাদের বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর, অর্জন হয়েছে ৫০ লাখ হেক্টর। এ বছর যা টার্গেট করেছিলাম এর থেকে বেশি বোরো আবাদ হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, হাওরের মধ্যে ঝুঁকিপূর্ণ এবং উঁচু জায়গাও রয়েছে। হাওরে সবমিলিয়ে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। হাওরে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৮ লাখ টন।

কৃষিমন্ত্রী আরও বলেন, এ বছর এই মুহূর্ত পর্যন্ত খবর হলো হাওরের ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০ শতাংশ ধান কাটা হয়েছে। এটি সম্ভব হয়েছে, কারণ কৃষকদের আমরা তাড়াতাড়ি ধান কাটতে উৎসাহিত করেছিলাম। সুনামগঞ্জে এক হাজার কম্বাইন হারভেস্টার ধান কেটেছে। ৬৬৮টি রিপার ধান কেটেছে। এবার তেমন বন্যাও আসেনি। এটা আমাদের একটা বড় অর্জন।

এবার বোরোতে চাল উৎপাদনের লক্ষ‌্যমাত্রা ২ কোটি ১৫ লাখ টন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমরা আশা করছি দুই কোটি ২০ থেকে ২৫ লাখ টন অর্জন হবে। এরই মধ্যে সারাদেশের ৩৩ শতাংশ ধান কাটা হয়েছে। একটা ভালো অগ্রগতি হয়েছে। আশা করা যায় যে, খাদ্য নিয়ে আর সমস্যা হবে না। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই রয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page