• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

আইফোন প্রস্তুতকারী পেগাট্রনের কার্যক্রম বন্ধ

Reporter Name / ১৪৩৭ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় আইফোন প্রস্তুতকারী অন্যতম প্রতিষ্ঠান পেগাট্রন সাংহাই ও কুনশানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এদিকে সাংহাইয়ে করোনা সংক্রমণের তীব্রতার কারনে বৈশ্বিক সরবরাহ চেইনও বাধাগ্রস্ত হচ্ছে।

 

চীনের ব্যবসায়িক কেন্দ্র সাংহাই দেশটির কোভিডেরও মূল কেন্দ্র হয়ে উঠেছে। চলতি মাসের প্রথম থেকেই এ নগরীর আড়াইকোটি লোক পুরোপুরি লকডাউনের আওতায় রয়েছে।

পেগাট্রন মঙ্গলবার বলেছে, আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখছি।

 

তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। খুব শিগগির কার্যক্রম আবার শুরু করা হবে।

 

এদিকে লকডাউন ও কঠোর পরীক্ষা নীতির কারনে সাংহাইয়ের আশেপাশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাংহাই বিশ্বের ব্যস্ততম কন্টেইনার পোর্ট এবং বিদেশি বাণিজ্যের গুরুত্বপূর্ণ গেটওয়ে।

 

চীনে বুধবার প্রায় ২৮ হাজার লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর অধিকাংশই সাংহাইয়ের।

 

এদিকে করোনার ঊর্ধ্ব সংক্রমণের কারণে চীনের অর্থনীতিতে মধ্য মার্চ থেকে মন্দার ঝুঁকি বাড়তে শুরু করেছে।


More News Of This Category

You cannot copy content of this page