মোঃ কামাল পাঠান : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদের নামাজরত অবস্থায় মসজিদে হামলা ও ভাঙচুর। ঘটনাটি ঘটেছে গত ৫ তারিখ শুক্রবার তারাবির নামাজের পর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মসজিদের পূর্ব পাশের দরজা জানালার কাচের গ্লাস গুলো ভেঙ্গে চুরমার করে ফেলেছে এবং মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার মধ্যে ঈদ পাটকেল পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় মুসল্লিরা জানান গতকাল শফিক মিয়া নামে এক লোক মসজিদে আসেন এবং নামাজের আগ মুহূর্তে মাইক হাতে নিয়ে ইমাম সাহেবের নামাজ পড়ানো নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, তিনি বলেন তার নামাজ হয় কিনা এই নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্বের, এক পর্যায়ে উত পেতে থাকা শফিক মিয়ার গোষ্ঠীর লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালাই এতে করে মসজিদের মুসল্লিদের ছয় থেকে সাত জন আহত হয় তারা হলেন – গুরুত্ব আহত ১/মোহাম্মদ দুলাল মিয়া পিতা মৃত আব্দুল কাদির ২/আলামিন পিতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া ৩/সিদ্দিকুর রহমান পিতা বাচ্চু মিয়া ৪/মোখলেছুর রহমান পিতা মৃত নুরুল হক ৫/মোঃ আলম পিতা আসলাম মিয়া ৬/সালাউদ্দিন পিতা জহিরুল সর্ব সাং চর চারতলা থানা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া ।
এ ঘটনার বিষয়ে জানার জন্য শফিক মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, পরে মুঠোফোনে যোগাযোগ করলে শফিক মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আমরা কথা বলি আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এলাকা এখন শান্ত আছে। তাছাড়া আমাদের কাছে কোন অভিযোগ দিলে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।