• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মহাখালী-কিশোরগঞ্জ মালিক দ্বন্দ্ব: ৪ কোম্পানির বাস চলাচল বন্ধ, ‘অনন্যা সুপারে’ পকেট কাটা যাচ্ছে যাত্রীদের, রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক! সাংবাদিক আলিফ হত্যায় শুটার শামীমের ভাগিনা গ্রেফতার “মাহফিলের আলো থেকে অন্ধকারের বিল: সরাইলের বাড়িউড়ায় কিশোরীর আর্তনাদ, পাষণ্ডদের থাবায় ছিন্নভিন্ন শৈশব” গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ

সৌদির পর্যটনে ডব্লিউটিটিসি’র দশ বিলিয়ন ডলার বিনিয়োগ

Reporter Name / ১১৬৩ Time View
Update : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সৌদি আরবের পর্যটন খাতের উন্নয়নে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC)।

WTTC- এর শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  WTTC-এর প্রেসিডেন্ট এবং সিইও জুলিয়া সিম্পসন বলেন, পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরব নিজেকে দ্রুত প্রস্তুত করছে। সৌদি রূপকল্প –২০৩০ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দশ কোটি বিদেশি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা অর্জনে দেশটি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে । জুলিয়া সিম্পসন আরও জানান, WTTC-এর সদস্যরা সৌদি আরবের পর্যটন খাতে আগামী পাঁচ বছরের মধ্যে সাড়ে দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গন্তব্য দাবী করে সৌদি পর্যটন মন্ত্রী আল–খাতিব বলেন,  পর্যটন খাতের উন্নয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিতে আমরা গর্বিত। সৌদি আরব অংশীদারিত্বের শক্তিতে বিশ্বাস করে এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চায়।

WTTC- এর ২২তম শীর্ষ সম্মেলনের  আয়োজক দেশ এবার সৌদি আরব ।  “উত্তম আগামীর জন্য ভ্রমণ’ প্রতিপাদ্যে চার দিনব্যাপী এই সম্মেলন ২৮নভেম্বর  সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে ১ডিসেম্বর পর্যন্ত চলবে।

WTTC- এর শীর্ষ সম্মেলেনে বিশ্বের পর্যটন নেতা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি  যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে, দিরিয়াহ গেট ডেভেলপমেন্ট অথরিটির সিইও জেরি ইনজেরিলো এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস অংশগ্রহণ করবেন। আয়োজকরা আশা করছেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি–মুনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


More News Of This Category

You cannot copy content of this page