• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান”

কলিম শরাফি স্মৃতি পুরস্কার পে‌লেন মাধবপুরের তিলোত্তমা সোম প্রজ্ঞা

অ‌ভিযান 24 / ১৩৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

  • স্টাফ রিপোর্টার কাওছার আহমদ

এ বছর কলিম শরাফি স্মৃতি পুরস্কার- ১৪৩১ পেয়েছেন উপজেলার মাধবপুর বাজারের বাসিন্দা পার্থ প্রতীম সোম ও শংকরী রানী রায়ের মেয়ে তিলোত্তমা সোম প্রজ্ঞা। প্রজ্ঞার স্থায়ী ঠিকানা হচ্ছে বি-বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার গোকর্ণ গ্রামের ঐতিহ্যবাহী সোম বাড়ি।
গত ১১ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব -২০২৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. দীপু মনি এম পি প্রজ্ঞা র হাতে এ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য যে, বাংলাদেশে রবীন্দ্র ভাবনা, শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার দিকপাল ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা কলিম শরাফির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব -২০২৪ । এ উৎসবে সারাদেশের শতাধিক প্রতিযোগির মধ্য থেকে সেরা ২৫ জনকে বাছাই করে তাদের হাতে কলিম শরাফি স্মৃতি পুরস্কার- ১৪৩১ তুলে দেয়া হয়। তিলোত্তমা সোম প্রজ্ঞা কিশোর বিভাগে তৃতীয় স্থান অধিকার করে উল্লেখিত পুরস্কারের জন্য মনোনীত হয়।

 


More News Of This Category

You cannot copy content of this page