• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেট মহানগরীতে সপ্তাহব্যাপী ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬ চুনারুঘাটের সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি ফয়সলের নির্দেশ সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত নেত্রকোণায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে থানায় মামলা থানচিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বাজেট নিয়ে ধারণা নেই মাধবপুরের ৫ চা বাগানের শ্রমিকদের নেত্রকোণায় ম্যাসাজ পার্লার কি নিষিদ্ধ পল্লীঃ অস্বস্তি জনমনে সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ অষ্টগ্রামে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত আসলেই ম্যাসাজ পার্লার নাকি নিষিদ্ধ পল্লীঃ অস্বস্তি জনমনে

অষ্টগ্রামে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

অভিযান ডেস্ক / ৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া  জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে “কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্স”-এর সমাপনী অনুষ্ঠান অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, কেবল প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আজীবন শিক্ষার চর্চা অব্যাহত রেখে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, দক্ষ মানবসম্পদ গঠন ও টেকসই উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষক, অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


More News Of This Category

You cannot copy content of this page