• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

আখের রসে মুখরিত বিজয়নগর

Reporter Name / ৭০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বিজয়নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখের রসে যেন মুখরিত হচ্ছে। বিশেষ করে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর, কালাছড়া, ছতুরপুর এলাকায় আখের রস থেকে সুস্বাদু লালি আর গুড় তৈরি করে কৃষকরা তাদের ব্যস্ত সময় পার করছে। আর এই ঘ্রাণে মুখরতি হচ্ছে পুরো এলাকা জুড়ে। তাছাড়া এখানকার মানুষের জনপ্রিয় খাবারের মধ্যে একটি হল চালের গুড়া দিয়ে পিঠা তৈরি করে লালি গুড় দিয়ে খাওয়া। তাই কৃষকদের বাড়ি থেকেই সকল শ্রেণীর মানুষ উক্ত লালি গুড় সংগ্রহ করছে। এতে কৃষকরা অতি সহজেই তা বিক্রি করতে পারছেন। অনেক সময় দেখা যায়, উপজেলার বাহির থেকে আসা লোকজনের উপছে পড়া ভীর। এখানকার লালি আর গুড় সংগ্রহ করতে তারা দল বেধে কৃষকের বাড়িতে ভীড় করে থাকে। তাই চাষীরা প্রতিদিন কাক ডাকা ভোড় থেকে কাজ শুরু করে গভীর রাত পর্যন্ত বৈদুত্যিক আলো ব্যবহার করে কাজ করে থাকেন। কৃষকরা দল বেধে কেউ আখ পরিষ্কার করেন, কেউ আখের ছোলাগুলো রৌদ্রে শুকান, আবার কেউ চুলায় জ¦াল দিয়ে রস থেকে লালিতে রূপান্তর করেন। সরে জমিনে দেখা যায়, উক্ত ইউনিয়নে প্রায় ১০ টি ঘানিতে এ রকম আখের রস থেকে কৃষকরা লালি আর গুড় বের করছেন। কৃষক আলমগীর জানান, প্রতিদিন বিকেলে দূর থেকে আখের রস খাওয়ার জন্য ভুক্তারা তাদের পরিবার নিয়ে ছুটে আসেন। আমরা বাড়ি থেকেই তা বিক্রয় করতে পারছি।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ জানান, এ বছর প্রায় ১২০ বিঘা জমিতে আখের চাষ করা হয়েছে। ফলন বৃদ্ধি ও চাহিদা থাকায় আগামীতে আরো বেশি আখ চাষের ব্যপারে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে।


More News Of This Category

You cannot copy content of this page