• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যকে যুবদল হতে বহিষ্কার

সুরেশ চন্দ্র রায়,মানিকগঞ্জ প্রতিনিধি।  / ৫৭৪ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের এক সহ-সভাপতি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বুধবার(১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো.আসলাম মির্জা(৪৫)-কে প্রায় এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার করে। আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ওই সদস্য দৌলতপুর উপজেলার বীরকাকালী গ্রামের মামুদ আলীর ছেলে।

বিশেষ সূত্রে জানা যায়, এই ন্যাক্কারজনক ঘটনা জানাজানি ও সত্যতা প্রমাণিত হওয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাউদ্দিন সেলিম ও সদস্য সচিব মো.আব্দুস সালাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ২৩ জানুয়ারি,২০২৫ দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং দলীয় কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য নেতাকর্মীদের সতর্কবার্তা দেয়া হয়েছে।

অপর এক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসলাম মির্জা সৌদি আরবের দাম্মাম হতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটে ভোর ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভোর ৫টার সময় বিমানবন্দরের ব্যাগেজ ঘোষণা ব্যতিত গ্রীন চ্যানেল অতিক্রম করলে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীকে সন্দেহ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সবকিছু অস্বীকার করেন।
পরবর্তীতে তার কাধের ব্যাগ স্ক্যানিং করা হলে স্বর্ণ সাদৃশ্য কিছু বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন তারা। অতঃপর ইনভেণ্টরী কাউন্টারে এনে এয়ারপোর্টের দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তাহার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২৪ ও ২১ ক্যারেটের স্বর্ণের বার, কয়েন ও স্বর্ণের অলংকারসহ মোট ৬৭৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার দর প্রায় ৬৬ লক্ষ ১৭ হাজার ৮০০ টাকা। পরে তাকে গ্রেফতার করে বিমানবন্দরের কাস্টমস হলের ইনভেণ্টরী এলাকা হতে এনে চোরাই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমস গুদামে জমা রাখা হয়েছে। যার ডিএম – ডিসিএইচ-ডিই-২০২৫০১৭৬১৭৯, তারিখ ১৫ জানুয়ারি, ২০২৫। বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: মামুন সরদার বাদী হয়ে ১৫ জানুয়ারি বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। বিমানবন্দর থানার মামলা নং ১৩ ও জি.আর.নং ১৩/২৫।

কাস্টমস সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি এর ১ এর (বি) ধারার অপরাধ করেছে মর্মে বাদী এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই আসামী আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশ হইতে স্বর্ণ এনে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন করে আসছে। এই আসামিকে ঢাকা মহানগরের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত (০৭) দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেন।


More News Of This Category

You cannot copy content of this page