• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার

অভিযান ডেস্ক / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে চাপাতি ধরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২ জুন) বিকালে ‍র‍্যাব-২ এর এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, ঈদ উল আজহার ছুটি শেষ করে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের দুই বোনের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় সিসি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি।

তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঈদুল আজহার ছুটি শেষে ঢাকার বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হয় দুই বোন। ঘটনার উপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ঘটনার মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এসময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়।

চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

 


More News Of This Category

You cannot copy content of this page